কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই যুবক

২০ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ AM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ AM
পুলিশের হাতে ধরা দুই যুবক

পুলিশের হাতে ধরা দুই যুবক © সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার মো. চিশতী (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী ‘এশিয়া এয়ারকন’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। এসময় ওই দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ম্যাগাজিন ও গুলিসহ বিদেশি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রটি সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা এই অস্ত্র কোথা থেকে এনেছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে অস্ত্র উদ্ধারের খবর পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (কুমিল্লা অঞ্চল) শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

কুমিল্লা, চান্দিনা, অস্ত্র উদ্ধার, হাইওয়ে পুলিশ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, বিদেশি পিস্তল, ইলিয়টগঞ্জ থানা, অপরাধ সংবাদ, নারায়ণগঞ্জ, এশিয়া এয়ারকন

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬