গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

২০ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ AM
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।

১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্রে (লার্নিং সেন্টার) প্রথম আগুন লাগলে পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়তে শুরু করে বলে স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন, ‘খবর পেয়ে ফায়ারসার্ভিস এর দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক তৎপরতা অব্যাহত আছে।’

এর আগে গত ২৬ ডিসেম্বর সকালে অগ্নিকান্ডে পুড়ে যায় ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল ও এর ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয় দশটির বেশি ঘর।

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬