ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ AM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

নতুন বছরের শুরুতেই ভ্রমণ কিংবা পরিবার–পরিজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা থাকলে আপনার জন্য সুখবর। ক্যালেন্ডারের হিসাব বলছে, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সরকারি চাকরিজীবীদের সামনে খুলে যাচ্ছে টানা চার দিনের ছুটির সুযোগ। সামান্য কৌশলে মাত্র এক দিনের ছুটি নিলেই মিলবে দীর্ঘ অবকাশ—যা ভ্রমণ, বিশ্রাম কিংবা ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য হতে পারে একেবারে আদর্শ সময়।

ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) ছুটি থাকবে। এর সঙ্গে এক দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি নিলেই মিলবে টানা চার দিনের ছুটি।

আর ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় এ দুদিন সাপ্তাহিক ছুটি। তাই বৃহস্পতিবার এক দিনের ছুটিতেই মিলতে পারে টানা চার দিন ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে।এ ছাড়া আসন্ন বছরটিতে মুসলিম পর্বে পাঁচ দিন, হিন্দু পর্বে ৯ দিন, খ্রিস্টান পর্বে আট দিন, বৌদ্ধ পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি থাকবে।

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬