বেরোবিতে বিজয় কনসার্টে গাঁজার আসর, আটক ৩

১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
বেরোবিতে আয়োজিত বিজয় কনসার্ট

বেরোবিতে আয়োজিত বিজয় কনসার্ট © টিডিসি ফটো

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিজয় কনসার্টের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময়ে গাঁজার আসর বসানোয় তিনজনকে আটক করা হয়েছে। পরে পুলিশের হাতে সোপর্দ করা হয় তাদের। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ কনসার্টের আয়োজন করা হয়।

কনসার্টে বাংলা রক ব্যান্ড ‘আভাস’র সংগীত শিল্পী ও বেরোবি লোকসংগীত ব্যান্ড ‘টঙ্গের গান’র শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান চলাকালে দর্শক সারির কয়েক জায়গায় গাঁজা সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন বহিরাগত যুবকরা। পরে তাদের আটক করা হয়।

এছাড়া অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে কয়েকজন বহিগারত যুবককে মাদক সেবনকালে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এর মধ্যে তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়েছে। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিজয় দিবসে ক্যাম্পাসে বহিরাগতদের আধিক্য, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনে বিব্রত বোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শফিকুল ইসলাম শফিক নামে এক শিক্ষার্থী বলেন, আজ ক্যাম্পাসে জঘন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল। চারিদিকে সিগারেটের ধোঁয়া, গাঁজার গন্ধ ও মেয়ে শিক্ষার্থীদের প্রতি বাজে ইশারা চোখে পড়েছে। অনুষ্ঠানে ১০ শতাংশ শিক্ষার্থী ছিল কি না সন্দেহ আছে। বাকিরা বহিরাগত। এসব কাজ বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুর খান বলেন, অনুষ্ঠান দেখে মনে হয়েছে মাইকিং করে গাঁজার দাওয়াত দেওয়া হয়েছিল। টোকাই দিয়ে ভরা ছিল। কামরুল হাসান নামে আরেক শিক্ষার্থীর ভাষ্য, ‘অনুষ্ঠান দেখতে গিয়ে গাঁজার গন্ধে থাকতে পারিনি।’

আরো পড়ুন: রুয়েট শিক্ষার্থীদের ওপর ব্যবসায়ীদের হামলা, গ্রেপ্তার ২

মোসলেমা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আজ বাজে অভিজ্ঞতা হলো। অনুষ্ঠানের সময় নাচতে নাচতে কয়েকজন যুবক আমাদের দিকে আসছিল। আমাদের নিয়ে বিভিন্ন কথাবার্তাও বলছিল। তাদের কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হয়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, অনুষ্ঠান চলাকালে মাদক সেবনের সময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন যুবককে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।

বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আজিজ স্বপন বলেন, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনের জন্য কয়েকজনকে আটক করা হয়েছিল। তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়েছে। অন্যদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ডাস্টবিন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9