রামগঞ্জে বিএনপির এমপি প্রার্থী শাহাদাত সেলিমকে শোকজ 

১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ PM
বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শাহাদাত হোসেন সেলিম

বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শাহাদাত হোসেন সেলিম © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, সেলিম সমাবেশ করে ভোট চেয়েছেন এবং তা নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। একজন প্রার্থী হিসেবে এ কর্মকান্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি-৩, বিধি-১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। এজন্য তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ অভিযোগ করা হবে না সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি স্ব-শরীর বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ১৭ জানুয়ারী সমাবেশ করে ভোট চাওয়ার একটি ভিডিও সেলিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ২৭ সেকেন্ডের ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে একটা ভোট দিবেন? দেবেন আমাকে একটা ভোট? আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই। আমি আপনাদের বোনের ছেলে, আমি আপনাদের ভাইয়ের ছেলে। আমার অধিকার আছে, আমার দাবি আছে। আমি এই দাবি নিয়ে দীর্ঘদিন যাবত রাজনীতি করছি। আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবা করতে করতে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য বিল্লাল হোসেন শোকজপত্রে উল্লেখ করেন, সেলিম নিজের পক্ষে ভোট চেয়ে ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এজন্য তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ তাকে পৌঁছে দেওয়ার জন্য রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ: রামগঞ্জ
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9