একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে: জামায়াত

১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ PM
সংবাদ সম্মেলেনে জামায়াতের প্রতিনিধি দল

সংবাদ সম্মেলেনে জামায়াতের প্রতিনিধি দল © টিডিসি সম্পাদিত

নিরাপত্তা ও প্রটোকলের বিষয়ে একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। আজ রবিবার ( ১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

ডা. তাহের বলেন, একটি দলের প্রধানকে নিরাপত্তা দেয়া কিংবা প্রটোকল দেয়া হচ্ছে। একটি দলকে এমন নিরাপত্তা বা প্রটোকল দিলে সমস্যা নেই, তবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকেও একইভাবে প্রটোকল এবং নিরাপত্তা দিতে হবে।

তিনি বলেন, আমরা নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন চিত্র দেখছি, এসব বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। এখানে দুইটি প্রধান বিষয় ছিল, এক ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব। কিছু কিছু জায়গায় একই বিষয়ে ইসির ভিন্ন আচরণ দেখছি। একটি দল থেকে ইসিকে চাপ দেয়া হচ্ছে, তবে চাপে নতি স্বীকার না করে সব দলের জন্য একই নিয়মে হতে হবে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950