৪২তম বিসিএসের ফল প্রকাশ

০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ PM
৪২তম বিসিএস

৪২তম বিসিএস © ফাইল ছবি

৪২তম (বিশেষ) বিসিএসের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র মঙ্গলবার পিএসসিতে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে মোট চার হাজার চিকিৎসককের মেধাক্রম প্রকাশ করেছে পিএসসি। 

আজ বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪২তম বিসিএসের ফল প্রকাশের ঘোষণা দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে পিএসসি’র ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এর আগে গত সোমবার পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪২তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র পেলে চলতি সপ্তাহে চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হবে।

গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এরপর সেদিন বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র পিএসসিতে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

ট্যাগ: বিসিএস
জেনে নিন কম খরচে মেডিকেলে পড়ার সেরা ৪ দেশ সম্পর্কে
  • ২৩ মার্চ ২০২৬
রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর
  • ২৩ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত
  • ২৩ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দে…
  • ২৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence