আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্রাণ

২৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ AM
গাজীপুরের কালীগঞ্জ থানা

গাজীপুরের কালীগঞ্জ থানা © সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে আসামি গ্রেপ্তারের অভিযান শেষে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্থানীয় বিএনপির এক নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিএনপি নেতার নাম রফিকুল ইসলাম (৪৮)। এলাকায় তিনি রফিক মোল্লা নামে পরিচিত ছিলেন। তিনি কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাড়ি তুমলিয়া এলাকায়। তিনি মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা হলেন এসআই মিজানুর রহমান। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্য হলেন এসআই জাবেদ ওমর ও কনস্টেবল রাব্বি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত ৩টার দিকে কালীগঞ্জের মাধক্ষার বাড়ি এলাকায় ওহিদ মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করতে অভিযান চালায় পুলিশের একটি দল। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশ সদস্যরা শ্রমিক কলেজের সামনে পৌঁছান। সেখানে বিএনপি নেতা রফিকুল ইসলামের সঙ্গে তাদের কথা হচ্ছিল। পরে ওই স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে।

এ সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যও গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে এসআই মিজানুর রহমান মারা যান।

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে শ্রমিক কলেজের পাশের সড়কে এ ঘটনা ঘটে। এতে একজন পুলিশ সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশের বাজারে ফের কমল সোনার দাম, ভরিতে কত?
  • ১৪ নভেম্বর ২০২৬
এবার মাহদির বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের ষষ্ঠ চ…
  • ১৪ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950