রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন © টিডিসি সম্পাদিত
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে (আরআরএফ) চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আঞ্চলিক ব্যবস্থাপক পদে ২০ জন, শাখা ব্যবস্থাপক পদে ৬০ জন, অফিসার (অ্যাকাউন্টস) পদে ৬০ জন এবং অফিসার (ঋণ) পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৬ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।
সংস্থাটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। পদভেদে শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩৩ হাজার থেকে ৫৫ হাজার টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৩৮ হাজার ১৬৬ থেকে ৬০ হাজার ৫০৭ টাকা পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ), যশোর।
সার্কুলার নম্বর: ২০২৬১০১৫১৪৩।
পদের নাম, সংখ্যা, যোগ্যতা ও বেতন
১. আঞ্চলিক ব্যবস্থাপক
পদসংখ্যা: ২০টি।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: পিকেএসএফের অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৫ থেকে ৭টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো ধারণা থাকতে হবে। বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, বিভিন্ন প্রতিবেদন তৈরি, মাইক্রোফাইন্যান্স সফটওয়্যার পরিচালনা এবং খেলাপি ও কু-ঋণ নিয়ন্ত্রণে দক্ষতা থাকতে হবে।
শিক্ষানবিশকালে বেতন: ৫৫,০০০ টাকা।
স্থায়ীকরণের পর বেতন: ৬০,৫০৭ টাকা।
২. শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ৬০টি।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: পিকেএসএফের অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে দক্ষ কর্মী এবং ঋণ কার্যক্রমে সন্তোষজনক পারফরম্যান্স থাকলে অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য।
অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো ধারণা থাকতে হবে। এআইএস ও এমআইএস প্রতিবেদন যাচাই ও বিশ্লেষণ, মাইক্রোফাইন্যান্স সফটওয়্যার পরিচালনা, সভা-সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
শিক্ষানবিশকালে বেতন: ৪৭,০০০ টাকা।
স্থায়ীকরণের পর বেতন: ৫৩,৬৪৮ টাকা।
৩. অফিসার (অ্যাকাউন্টস)
পদসংখ্যা: ৬০টি।
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক বা স্নাতকোত্তর।
অন্যান্য যোগ্যতা ও দায়িত্ব: এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো ধারণা থাকতে হবে। ঋণ কার্যক্রমের সফটওয়্যার পরিচালনা, ক্যাশবই ও ভাউচার সংরক্ষণ, মাসিক প্রতিবেদন তৈরি, স্টক রেজিস্টার রক্ষণাবেক্ষণ এবং শাখার হিসাব ব্যবস্থাপনার কাজ করতে হবে। বিতরণ, পরিশোধ ও সদস্য ভর্তি রেজিস্টার যাচাই ও সংরক্ষণ এবং কেন্দ্রীয় অফিসের সঙ্গে সমন্বয় করে তহবিল গ্রহণ ও ফেরত দেওয়ার দায়িত্বও পালন করতে হবে।
শিক্ষানবিশকালে বেতন: ৩৪,০০০ টাকা।
স্থায়ীকরণের পর বেতন: ৩৯,৩৩১ টাকা।
৪. অফিসার (ঋণ)
পদসংখ্যা: ৩০০টি।
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর।
অন্যান্য যোগ্যতা ও দায়িত্ব: সদস্য তত্ত্বাবধান, ঋণ বিতরণ, ঋণ ও সঞ্চয় আদায় এবং লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে। বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সদস্য ও ঋণগ্রহীতা নির্বাচনে দক্ষতা এবং ট্যাব পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
শিক্ষানবিশকালে বেতন: ৩৩,০০০ টাকা।
স্থায়ীকরণের পর বেতন: ৩৮,১৬৬ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: আরআরএফের নীতিমালা অনুযায়ী কর্মীরা আবাসন ভাতা, দূরত্ব ভাতা, পারফরম্যান্স ইনসেন্টিভ, স্টাফ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা ও বৈশাখী ভাতা পাবেন। বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ।
এ ছাড়া কর্মস্থলভেদে সিটি ভাতা, আবাসন সুবিধা, সপ্তাহে দুই দিন ছুটি, চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা রয়েছে। আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণ, মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং বার্ষিক মোটরসাইকেল মেরামত বিলের সুবিধাও দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে পারফরম্যান্স ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে।
পরীক্ষার তারিখ ও স্থান
তারিখ: ৬ নভেম্বর ২০২৬।
সময়: সকাল ৯টা।
স্থান: আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হাউজিং এস্টেট রোড, আম্বরখানা আবাসিক এলাকা, সিলেট।
অফিসার (অ্যাকাউন্টস) পদের প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে। আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও অফিসার (ঋণ) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীদের নির্ধারিত দিনে সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আরও দেখুন: ২২ জনকে চাকরির সুযোগ দেবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়
নির্বাচিত প্রার্থীদের তালিকা ১১ নভেম্বর ২০২৬ তারিখে সংস্থার ওয়েবসাইটের ফলাফল বিভাগে প্রকাশ করা হবে।
আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র: আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র দিতে হবে। আবেদনের সঙ্গে জমা দিতে হবে—
জীবনবৃত্তান্ত, যেখানে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ থাকতে হবে।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদপত্রের সত্যায়িত কপি।
অভিজ্ঞতার সনদপত্র।
নাগরিকত্ব সনদপত্র।
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
অনাত্মীয় দুজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স।
আবেদন ফি: ২৫০ টাকা, যা অফেরতযোগ্য। নগদ ফি দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
বিস্তারিত তথ্য জানতে আরআরএফের ওয়েবসাইট দেখুন।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।
