২২ জনকে চাকরির সুযোগ দেবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়

২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৪ AM
জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী

জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী © সংগৃহীত

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরে ৪ পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক পদে ১১ জন, নিরাপত্তা প্রহরী পদে ৬ জন, পরিচ্ছন্নতাকর্মী পদে ৩ জন এবং বেয়ারার পদে ২ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউস, নোয়াখালী।

পদের নাম ও সংখ্যা:

১. অফিস সহায়ক: ১১ জন

২. নিরাপত্তা প্রহরী: ৬ জন

৩. পরিচ্ছন্নতাকর্মী: ৩ জন

৪. বেয়ারার: ২ জন

বেতন গ্রেড: সব পদ গ্রেড-২০। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পূর্ববর্তী বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা এবং বর্তমান বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:
অফিস সহায়ক: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

নিরাপত্তা প্রহরী: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

পরিচ্ছন্নতাকর্মী: স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেয়ারার: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ২৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না।

নিয়োগ পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের তথ্য পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আবেদন শুরুর তারিখ: ২৬ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা জানতে এখানে দেখুন। 

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950