৪২তম বিসিএসের ফল কাল

০৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫২ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

আগামীকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ৪২তম (বিশেষ) বিসিএসের ফল প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র গতকাল মঙ্গলবার পিএসসিতে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে মোট চার হাজার চিকিৎসককে সুপারিশ করতে যাচ্ছে পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের বিশেষ সভা রয়েছে। সভায় ৪২তম বিসিএসের ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফল পিএসসি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, কাল পিএসসির বিশেষ সভা রয়েছে। অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র পেয়েছি। তাই চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হবে।

এর আগে গত সোমবার পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪২তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে। অতিরিক্ত চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র পেলে চলতি সপ্তাহে চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হবে।

গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এরপর সেদিন বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র পিএসসিতে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

ট্যাগ: বিসিএস
জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬