৪২তম বিসিএসের চূড়ান্ত ফল আসতে পারে আগামী সপ্তাহে

০৮ সেপ্টেম্বর ২০২১, ০২:০০ PM
৪২তম বিশেষ বিসিএস

৪২তম বিশেষ বিসিএস © ফাইল ছবি

চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে।

বুধবার  (৮ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ বলেন, ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে এ ফলাফল প্রকাশ করা হতে পারে। 

তবে পিএসসি সূত্রে জানা গেছে, ৪২তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করতে পিএসসি কমিশনের অনুমোদন প্রয়োজন রয়েছে। এজন্য কমিশনের সভা ডাকা হবে। আগামী সপ্তাহের রোববার এ সভা অনুষ্ঠিত হতে পারে। কমিশনের সভার অনুমোদন দেওয়া হলে সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথমে ৪২তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরও দুই হাজার অর্থাৎ মোট ৪ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের ইচ্ছা দ্রুত সময়েই এ চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া শেষ করে তাদের পদায়ন করা। এ বিষয়ে সরকারের বিভিন্ন দফতর কাজ করে যাচ্ছে।

করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। 

ট্যাগ: বিসিএস
বিএনপি ও ছাত্রদলের নামে পোস্ট, ছয় আইডি ও দুই গ্রুপের বিরুদ্…
  • ২৫ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুই জেলায় নদীবন্দরে সতর্কতা
  • ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার ঘটনায় সোয়াটের সিনেমা স…
  • ২৫ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে দেশের দুই অঞ্চলে ঝড়ের আভাস 
  • ২৫ এপ্রিল ২০২৬
জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ আজ
  • ২৫ এপ্রিল ২০২৬
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, সতর্কতা জোরদার
  • ২৫ এপ্রিল ২০২৬