ইউআইইউ’তে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৮ নভেম্বর ২০২৬, ১১:২২ PM
ইউআইইউ’তে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইউআইইউ’তে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসওবিই) আয়োজিত ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনার এবং ‘সিঙ্গাপুর: এ নেশন বিল্ডিং স্টোরি’ শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ১৭ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) বিকাল ৩:০০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বইটির লেখক ইউআইইউ’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রাকিবুল মোস্তফা। তিনি বইটিতে সিঙ্গাপুরের জাতি গঠন ও উন্নয়নের ধারাবাহিক যাত্রার একটি বিশদ চিত্র তুলে ধরেছেন। দেশটির রূপান্তর ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিভিন্ন উপাদান, নীতি, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং কৌশলগত উদ্যোগের বিশ্লেষণ স্থান পেয়েছে বইটিতে। পাশাপাশি সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কী কী শিক্ষা গ্রহণ করতে পারে, তা চিহ্নিত করার প্রয়াস রয়েছে। সেমিনারে সিঙ্গাপুর কীভাবে জাতি গঠন ও উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে এবং বাংলাদেশের জন্য দেশটির অভিজ্ঞতা থেকে কী কী শিক্ষণীয় বিষয় রয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কূটনীতিক, শিক্ষাবিদ, বইটির লেখক ও প্রকাশক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও হেড অব মিশন মি. ফিলিপ ওং। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখার পাশাপাশি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের শাসনের কঠোর প্রয়োগ, জাতীয় ঐক্য, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং কার্যকর পররাষ্ট্রনীতি সিঙ্গাপুরের উন্নয়নের অন্যতম ভিত্তি। শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি ও বিনিয়োগের ওপর গুরুত্বারোপের পাশাপাশি সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা দেশটিকে অগ্রগতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বইটির লেখক ও প্যানেলিস্ট, ইউআইইউ’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. রাকিবুল মোস্তফা সিঙ্গাপুরে তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বইটি লেখার পেছনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সিঙ্গাপুরে অবস্থানকালে দেশটির মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা, স্বনির্ভরতা এবং নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে সরকারের প্রতি জনগণের আস্থা তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে। মায়ের চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে ভ্রমণের সময় অর্জিত অভিজ্ঞতাই তাকে বইটি লেখার অনুপ্রেরণা জুগিয়েছে বলে তিনি জানান।

প্রকাশক ও প্যানেলিস্ট, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মিসেস মাহরুখ মহিউদ্দিন বলেন, বইটি নিছক কোনো সাধারণ গল্প নয়; বরং এটি একটি জাতির মেধা, সংবেদনশীলতা ও দৃঢ়তার অনন্য আখ্যান। এছাড়াও তিনি লেখকদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে রচিত এ ধরনের মানসম্মত বই ভবিষ্যতে পাঠকদের উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্যানেলিস্ট, সিঙ্গাপুর ও ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো: মুস্তাফিজুর রহমান বলেন, সিঙ্গাপুর কারিগরি শিক্ষা ও সাধারণ শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে থাকে। এছাড়াও তিনি উল্লেখ করেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং মেধাভিত্তিক ব্যবস্থা অনুসরণের মাধ্যমে দেশটি উন্নয়নের শিখরে পৌঁছেছে। 

সেমিনারের মডারেটর, ইউআইইউ’র এসওবিই’র উপদেষ্টা প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ, জাতীয় সক্ষমতা তৈরি এবং নিজস্ব সামর্থ্য বৃদ্ধিতে সিঙ্গাপুরের দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। দেশটির শিক্ষাব্যবস্থা ও শিক্ষা-সংক্রান্ত ধারণা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুর উভয় দেশই উপকৃত হতে পারে। এছাড়াও তিনি, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউর রেজিস্ট্রার এবং সাবেক রাষ্ট্রদূত ডা: মো: জুলফিকার রহমান। শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও অন্যান্য অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

ট্যাগ: ইউআইইউ
যুক্তরাষ্ট্রের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হলেন হা…
  • ১৮ নভেম্বর ২০২৬
ইউআইইউ’তে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন ব…
  • ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষায় নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতার বিকাশে কর্মশালার আয়োজন ক…
  • ১৮ নভেম্বর ২০২৬
মুজিবের ছবি হাতে ৩ ঘণ্টার আল্টিমেটাম, বিএনপিকে ধূলিসাৎ করার…
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার শামীম ওসমানের বাড়িতে আগুনের চেষ্টা
  • ১৮ নভেম্বর ২০২৬
পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাক…
  • ১৮ নভেম্বর ২০২৬