ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত

০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ PM
ইউআইইউ ও লুপ ইনকরপোরেটেডের সঙ্গে সমঝোতা স্মারক

ইউআইইউ ও লুপ ইনকরপোরেটেডের সঙ্গে সমঝোতা স্মারক © টিডিসি ছবি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন (সিআইএসি) এর উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং জাপানের লুপ ইনকরপোরেটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। 

ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া এবং জাপানের লুপ ইনকরপোরেটেডের এক্সিকিউটিভ অফিসার ও চিফ ডিজিটাল ইনফরমেশন অফিসার রনি তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইউআইইউ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল মোকাদ্দেম, ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক প্রফেসর ইমেরিটাস ড. এম. রিজওয়ান খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উপদেষ্টা প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ এবং লুপ ইনকরপোরেটেড’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান নামিকো মুরায়ামা, আইটি পরিচালক ইয়োইচি উমেদা, আইটি ম্যানেজার ইয়াসুফুমি ইমানিশি, প্রোডাক্ট ম্যানেজার মিস মিজুহো নাকায়ামা এবং প্রশাসনিক বিভাগের সদস্য রিনা আবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইইউ’র সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশনের (সিআইএসি) পরিচালক ড. মো: কাইয়ুম হোসাইন।

এই সমঝোতা স্মারক ইউআইইউ ও লুপ ইনকরপোরেটেড এর মধ্যে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এ সহযোগিতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি করবে। বিশেষ করে, ইন্ডাস্টির সঙ্গে সম্পৃক্ততা, জ্ঞান ও অভিজ্ঞতা এক্সচেঞ্জ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে ইউআইইউ’র শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর ক্ষেত্রে জ্ঞান, দক্ষতা এবং নেতৃত্বের সক্ষমতা বিকাশের নতুন সুযোগ তৈরি হবে। 

জাপানের টোকিওভিত্তিক লুপ ইনকরপোরেটেড একটি নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প উন্নয়ন ও পরিচালনার পাশাপাশি স্মার্ট বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। এ ছাড়া জ্বালানির সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করা এবং টেকসই জ্বালানি সমাধানকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহার করে থাকে।

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন ৫ এমপি, তালিকায় কোন দলের কার…
  • ০৯ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ ঘোষণা
  • ০৯ নভেম্বর ২০২৬
১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন ক্রীড়া…
  • ০৯ নভেম্বর ২০২৬
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর 
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950