আইএসইউ ফুটবল ফেস্ট সিজন–২-এর চ্যাম্পিয়ন লেগ্যাসি ইউনাইটেড

১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ PM
আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন–২

আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন–২ © সৌজন্য প্রাপ্ত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) স্পোর্টস ক্লাবের আয়োজনে ‘আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন–২’-এর চ্যাম্পিয়ন হয়েছে লেগ্যাসি ইউনাইটেড। রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের ১১ নম্বর সেক্টর ফুটবল মাঠে অনুষ্ঠিত জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে তুলে দেওয়া হয় কাঙ্ক্ষিত ট্রফি।

টুর্নামেন্টের সেমিফাইনালে চার দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে জায়গা করে নেয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বাইনারি ব্লাস্টার্স এবং ব্যবসায় প্রশাসন বিভাগের লেগ্যাসি ইউনাইটেড। ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২–০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় লেগ্যাসি ইউনাইটেড।

টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শাওন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন একই বিভাগের আমিনুল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তানিম।

ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচ. টি. এম. কাদের নেওয়াজ, স্পোর্টস ক্লাবের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক ও মডারেটর মুহাম্মদ আবু নাজিমসহ অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচ. টি. এম. কাদের নেওয়াজ বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়াতেও সহায়তা করে। একজন শিক্ষার্থীকে দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়াসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।

স্পোর্টস ক্লাবের মডারেটর মুহাম্মদ আবু নাজিম বলেন, শুধু ক্লাসই শিক্ষার পরিবেশ নয়, মাঠও শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করা, নেতৃত্ব দেওয়া, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করা এবং জয়-পরাজয়কে ইতিবাচকভাবে গ্রহণ করার শিক্ষা পায়। তাই আমরা চাই, আইএসইউর শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখুক।

আইএসইউ ফুটবল ফেস্টের সিজন–২-এ বিভিন্ন বিভাগের মোট ছয়টি দল অংশগ্রহণ করে। দলগুলো, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মার্চেন্ট ম্যাভেরিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ওয়ারিয়ার্স, ব্যবসায় প্রশাসন বিভাগের লেগ্যাসি ইউনাইটেড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বাইনারি ব্লাস্টার্স, আইন বিভাগের জাস্টিস অ্যাথলেটিক এবং ইংরেজি বিভাগের ইংলিশ ইনভিন্সিবলস টিম।

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী …
  • ১৭ নভেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
  • ১৭ নভেম্বর ২০২৬
আইএসইউ ফুটবল ফেস্ট সিজন–২-এর চ্যাম্পিয়ন লেগ্যাসি ইউনাইটেড
  • ১৭ নভেম্বর ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন পাবেন কবে, জানাল …
  • ১৭ নভেম্বর ২০২৬
ড্যাফোডিলে রাজকীয় সফর, ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মানন…
  • ১৭ নভেম্বর ২০২৬
কারিগরি বোর্ডে মেডিকেল টেকনোলজি চালুর দাবি এমপির, প্রতিবাদ …
  • ১৭ নভেম্বর ২০২৬