‘ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিজয়ী

১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫২ PM
অতিথিদের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিতার্কিক দল

অতিথিদের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিতার্কিক দল © সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এটিএন বাংলার আয়োজিত ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এ সরকারি দল হিসেবে অংশ নিয়ে বিজয় অর্জন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিবেট ক্লাব। তাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।

শনিবার (১৮ অক্টোবর) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সভাপতি আইন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, সহ-সভাপতি ইংরেজি বিভাগের প্রধান নাজলা ফাতমী, অর্থনীতি বিভাগের প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম এবং শিক্ষার্থী বিষয়ক ও প্রশাসনিক পরিচালক আফরোজা হেলেন।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950