অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সমঝোতা স্বাক্ষরিত

০৬ অক্টোবর ২০২৫, ০১:১৭ AM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও  কার্টিন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত © সৌজন্যে প্রাপ্ত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকা ও অস্ট্রেলিয়ার শীর্ষ কিউএস-র‌্যাংকপ্রাপ্ত কার্টিন ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি মালয়েশিয়ার কার্টিন ক্যাম্পাসে স্বাক্ষরিত এ চুক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

এই কৌশলগত চুক্তির আওতায় যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং বহুমাত্রিক জ্ঞান বিনিময়ে উভয় বিশ্ববিদ্যালয় ঘনিষ্ঠভাবে কাজ করবে। বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা ও সামাজিক বিজ্ঞানের মতো ক্ষেত্রগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে কার্টিনের খ্যাতনামা এনার্জি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম অন্যতম কেন্দ্রবিন্দু হবে।

সংশ্লিষ্টরা জানান, এ চুক্তির ফলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করা শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবে।

কার্টিন ইউনিভার্সিটি মালয়েশিয়ার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রফেসর ড. ভিনসেন্ট লি, প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষে প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। 

আরও পড়ুন: ছুটির পর ফের জমেছে রাকসুর প্রচারণা, সময় বাড়ল ১০ দিন

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রফেসর ড. ভিনসেন্ট লি বলেন, এই সমঝোতা নতুন দিগন্ত উন্মোচন করবে, যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

প্রফেসর ড. আনোয়ারুল কবীর তার বক্তব্যে বলেন, আমরা প্রথম দিন থেকেই কার্যকর সহযোগিতার মাধ্যমে যৌথ সাফল্যের লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রফেসর ড. ট্যাং ফি ই, ডিন অফ লার্নিং অ্যান্ড টিচিং, কার্টিন এবং প্রফেসর ড. খান, ডিরেক্টর অফ আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে কার্টিন ইউনিভার্সিটি থেকে উপস্থিত ছিলেন একাধিক খ্যাতিমান একাডেমিক ব্যক্তিত্ব, তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রফেসর ইঞ্জি. ড. স্টেফানি, ডিরেক্টর, সেন্টার ফর নিউ অ্যান্ড সাসটেইনেবল এনার্জি রিসার্চ অ্যান্ড ভেঞ্চার এবং সহযোগী প্রফেসর ইঞ্জি. ড. লিম চিয়ে ইং, অ্যাসোসিয়েট ডিন (এক্সটার্নাল এনগেজমেন্ট)।

সিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মো: জাহিদ হাসান, উপ-পরিচালক এবং প্রধান, অ্যাডমিশন ও পাবলিক রিলেশনস।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9