প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে সেমিস্টার ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

১৮ আগস্ট ২০২৫, ০২:০৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে সেমিস্টার ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে সেমিস্টার ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন © টিডিসি সম্পাদিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে গত ১৪ অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিস্টার ডে। প্রাণবন্ত এই আয়োজনে নাচ, গান,নাটকসহ নানা রঙিন পরিবেশনায়  শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভার অনন্য প্রদর্শনী ঘটেছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবীর, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেইন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাজলা ফাতমী, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুর রহমান, প্রক্টর মোহাম্মদ আনিসুর রাহমান এবং ইংরেজি বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ, বিভাগীয় প্রধান নাজলা ফাতমীর তত্ত্বাবধানে এবং দক্ষ ও সৃজনশীল শিক্ষকদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অ্যাকাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের সুকুমারবৃত্তি ও সাংস্কৃতিক বিকাশে অসাধারণ অবদান রেখে আসছে। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সাহিত্য-সংস্কৃতির প্রতি অনুরাগ বৃদ্ধির পাশাপাশি, এই বিভাগ তাদেরকে একজন সুনাগরিক ও বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রয়েছে একাধিক ক্লাব ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যা সরাসরি শিক্ষকদের প্রত্যক্ষ পর্যবেক্ষণে পরিচালিত। যেখানে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা যুক্ত হয়ে গান, নাটক, বিতর্ক,ভাষাগত দক্ষতা অর্জনসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সক্রিয় করে তুলতে পারে। এর ফলে তারা যেমন আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তেমনি দলগতভাবে কাজ করার মানসিকতাও অর্জন করে। 
ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ সর্বদা বিশ্বাস করেন, শিক্ষা কেবল বইয়ের ভেতর সীমাবদ্ধ নয়—বরং শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমেও একজন শিক্ষার্থী তার চরিত্র, রুচি ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলে। এই সেমিস্টার ডে-র আয়োজন সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যেখানে  শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আনন্দ, অনুপ্রেরণা ও সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধন ঘটেছে।

৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950