এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের ১৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ PM
এআইইউবি লোগো ও ডা. আনোয়ারুল আবেদীন

এআইইউবি লোগো ও ডা. আনোয়ারুল আবেদীন © সংগৃহীত

আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. আনোয়ারুল আবেদীনের ১৩তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে এআইইউবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় পরিবার ও মরহুমের পরিবারের উদ্যোগে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

ডা. আনোয়ারুল আবেদীন ছিলেন বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি তার প্রজ্ঞা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এআইইউবি প্রতিষ্ঠা করেছিলেন। তার হাত ধরে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয় এবং তিন দশকের পথচলায় এটি একাডেমিক ও প্রাতিষ্ঠানিক অগ্রগতির ধারায় এগিয়ে চলেছে। 

এআইইউবি পরিবার সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের তার রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করছে।

সকালে কফির বদলে পান করতে পারেন ৭ পানীয়, মিলবে যেসব উপকার
  • ০২ নভেম্বর ২০২৬
‘মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান’, ফ্লোরিডায় ভয়াবহ দুর্ঘটনায় নি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবি থেকে মাইগ্রেশনকৃত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ৮-১০ হাজার টাকা
  • ০২ নভেম্বর ২০২৬