বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম মেগা রিইউনিয়ন উদযাপিত

০১ মার্চ ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম মেগা রিইউনিয়ন উদযাপন করা হয়েছে

বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম মেগা রিইউনিয়ন উদযাপন করা হয়েছে © টিডিসি

বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় যুক্ত হলো প্রথম মেগা রিইউনিয়নের মাধ্যমে। আজ শনিবার (১ মার্চ) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ পুনর্মিলনীতে পাঁচ শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মাধ্যমে দিনটি আরও আনন্দময় হয়ে ওঠে।

আরও পড়ুন: শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এমন আরও পুনর্মিলনীর আয়োজন করা হবে, যা বিভাগের সব প্রজন্মের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেল।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9