রুয়েট ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ১৪ ভর্তিচ্ছু

২২ জানুয়ারি ২০২৬, ১০:২৯ AM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ১০:২৯ AM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে। এ সময় অভিভাবকদের বাহিরে অপেক্ষা করতে দেখা যায়। 

এবারের ভর্তি পরীক্ষায় ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভর্তিচ্ছু ১৮ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীদের মধ্যে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন। বাকি ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী বুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: কোনো প্রার্থী পুলিশের ন্যূনতম ফেভার পাবে না, বক্তব্য দিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশের সেই এডিসি জুয়েল

ভর্তি পরীক্ষায় দু’টি গ্রুপের (ক ও খ) অধীনে ১৪টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক-গ্রুপে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী ও বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী একযোগে ২২ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে রুয়েটে দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত খ-গ্রুপের ৬৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০ আসন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিংয়ে ৬০, আর্কিটেকচারে ৩০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ৩০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ৬০, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ আসনসহ মোট আসন ১ হাজার ২৩০টি।

সংরক্ষিত আসন ৫টি। (বান্দরবান জেলার অধিবাসী ১টি, পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য এলাকার উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী ৪টি)।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬