কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শটগানের গোলা উদ্ধার

২২ জানুয়ারি ২০২৬, ১০:২৭ AM
জব্দকৃত আগ্নেয়াস্ত্র

জব্দকৃত আগ্নেয়াস্ত্র © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুটি শটগান গোলা উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, কোলা ও জামাল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবৈধ অস্ত্র স্থানান্তরের চেষ্টা করা হবে—এমন তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশিকালে বাজারের মালামালের আড়ালে লুকানো অবস্থায় একটি ভারতীয় তৈরি একনলা বন্দুক, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং দুটি ৭০ মিলিমিটার সুপার ম্যাগনাম শটগান গোলা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্রের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬