নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

২০ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শীতবস্ত্র বিতরণ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শীতবস্ত্র বিতরণ © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অফিস সহকারী, নিরাপত্তা রক্ষী ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (২০ জানুয়ারি) এনএসইউতে এক হাজার কম্বল বিতরণ করা হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা, যা সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণে এনএসইউ’র অঙ্গীকারকে প্রতিফলিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ’র প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান এম. এ. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। 

প্রধান অতিথি এম. এ. কাশেম বলেন, এই উদ্যোগ আমাদের সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। মুসলিম হিসেবে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে এই মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে আমি গর্বিত এবং একই সঙ্গে সবাইকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, এনএসইউ শুধু অ্যাকাডেমিক উৎকর্ষের পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে থাকে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করার একটি অর্থবহ পদক্ষেপ। এই মহৎ উদ্যোগে আমি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং সংশ্লিষ্ট সকল আয়োজককে ধন্যবাদ জানাই।

শেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচন…
  • ০৭ নভেম্বর ২০২৬
সফটওয়্যার ব্যবহারে ৬ জেলার কর্মকর্তাদের প্রশিক্ষণ ১০ নভেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
কুইজ ও লটারিতে অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, করবেন…
  • ০৭ নভেম্বর ২০২৬
টেকনাফের দুর্গম পাহাড়ে তিন মরদেহের খোঁজে অভিযান, লাশ পায়নি …
  • ০৭ নভেম্বর ২০২৬
নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতে বরের চেহারা গোপন, পরিচয় জানতে…
  • ০৭ নভেম্বর ২০২৬
পদত্যাগ হঠাৎ করে করিনি, আমার ওপর চাপ ছিল: সামান্তা শারমিন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950