গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন

২২ জানুয়ারি ২০২৬, ১১:০১ AM
গোপালগঞ্জ

গোপালগঞ্জ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরিফ-উজ-জামান তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলাজুড়ে নির্বাচনী প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

জেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৯২ হাজার ৬১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৫৫ হাজার ২২৮ জন, নারী ভোটার ৫ লাখ ৩৭ হাজার ৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। জেলার তিনটি আসনে মোট ৩৯৭টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী আংশিক) আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলনের মিজানুর রহমান হাতপাখা, জামায়াতে ইসলামীর আবদুল হামিদ মোল্লা দাঁড়িপাল্লা, সিপিবির নীরদ বরন মজুমদার কাস্তে এবং জাতীয় পার্টির সুলতান জামান খান লাঙল প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন— আশরাফুল আলম (ফুটবল), এম. আনিসুল ইসলাম (ঘোড়া) এবং কাইউম আলী খান (কলস)।

গোপালগঞ্জ-২ (সদর–কাশিয়ানী আংশিক) আসনে সর্বাধিক ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিএনপির কে এম বাবর ধানের শীষ, ইসলামী আন্দোলনের তসলিম শিকদার হাতপাখা, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ ট্রাক, জাকের পার্টির মাহমুদ হাসান গোলাপ ফুল, জাতীয় পার্টির রিয়াজ সরোয়ার মোল্যা লাঙল, গণফোরামের শাহ মফিজ উদীয়মান সূর্য এবং খেলাফত মজলিসের শুয়াইব ইবরাহীম রিকশা প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন— কামরুজ্জামান ভূঁইয়া (টেলিফোন), উৎপল বিশ্বাস (ফুটবল), এম. এইচ খান মনজু (হরিণ) ও মো. সিরাজুল ইসলাম সিরাজ (টেবিল ঘড়ি)।

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির এস. এম. জিলানী ধানের শীষ, ইসলামী আন্দোলনের মারুফ শেখ হাতপাখা, খেলাফত মজলিসের আব্দুল আজিজ রিকশা, এনপিপির শেখ সালাউদ্দিন আম, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস উদীয়মান সূর্য এবং গণঅধিকার পরিষদের আবুল বসার ট্রাক প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা হলেন— মো. হাবিবুর রহমান (ফুটবল) ও গোবিন্দ চন্দ্র প্রামাণিক (ঘোড়া)।

প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফ-উজ-জামান প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর এবং প্রচারণাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় সীমিত পরিসরে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9