স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পদ হারালেন বিএনপি নেতা মাসুদ ও শিপন

২২ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ AM
ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও কাজী খায়রুজ্জামান শিপন

ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও কাজী খায়রুজ্জামান শিপন © সংগৃহীত

বাগেরহাটে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচন করায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও কাজী খায়রুজ্জামান শিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে উল্লিখিত নেতৃবৃন্দকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ইঞ্জিনিয়ার মাসুদ রানা বাগেরহাট-১ আসনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কপিল কৃষ্ণ মণ্ডল। দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, কারণ তিনি পূর্বে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা

অন্যদিকে কাজী খায়রুজ্জামান শিপন ‘হরিণ’ প্রতীক নিয়ে বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন সোমনাথ দে। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই জাতীয় পার্টির সাবেক এ নেতাকে নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

জানা গেছে, তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন এবং সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে যুক্ত ছিলেন। চলতি বছরের ৫ আগস্টের পর তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9