জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা

২২ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ AM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ AM
সিংড়ায় হত্যাকাণ্ডের শিকার জিয়া পরিষদের সদস্য ও কলেজ শিক্ষক রেজাউল করিম

সিংড়ায় হত্যাকাণ্ডের শিকার জিয়া পরিষদের সদস্য ও কলেজ শিক্ষক রেজাউল করিম © ফাইল ছবি

নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের সদস্য ও কলেজ শিক্ষক রেজাউল করিমকে (৫৩) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় তার নিজ বাড়ির পাশেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম বিল হালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। একই সঙ্গে তিনি উপজেলা জিয়া পরিষদের সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী রেজাউল করিমের বাড়ির সামনে এসে তাকে ডাক দেয়। তিনি বাড়ির বাইরে বের হলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন: নন-এমপিও শিক্ষকদের সনদ যাচাইয়ের মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগ

ঘটনার খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন একজনের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে আগুনে পুড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উপখাদ্য ও সহকারী পরিদর্শক পদে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তা…
  • ১২ নভেম্বর ২০২৬
জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950