সংবাদ সম্মেলনে দাবি

ফিলিং স্টেশনের কর্মচারীকে গাড়ি চাপা দিয়ে হত্যায় গ্রেপ্তার সুজন যুবদলের কেউ না

১৮ জানুয়ারি ২০২৬, ০২:০২ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০২:০৩ PM
রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে যুবদলের সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে যুবদলের সংবাদ সম্মেলন © টিডিসি

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনের কর্মচারীকে গাড়ি  চাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. আবুল হাসেম সুজন (৫৪) যুবদলের কেউ না বলে জানিয়েছে রাজবাড়ী জেলা যুবদল।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মো. আবুল হাসেম সুজন নামে জনৈক এক গাড়ির মালিকের বিরুদ্ধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়াতে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যাকে যুবদল নেতা পরিচয়ে গতকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে মো. আবুল হাসেম সুজন ব্যক্তিগত কারণে দলীয় বিধি ভঙ্গিত ২০১৯ সালের ২৮ জানুয়ারি রাজবাড়ী শহরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন, যা দৈনিক মানবজমিনসহ জাতীয় ও স্থানীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়। এর পর থেকে সুজনের সঙ্গে যুবদলের দূরতম কোনো সম্পর্ক নেই। তাই আজ থেকে প্রায় ৭ বছর পূর্বে পদত্যাগ করা একজনকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক। জাতীয়তাবাদী যুবদল সব সময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির চর্চায় বিশ্বাসী এবং কোনো ধরনের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। তাই অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানােই।’

এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল খায়রু,রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্যসচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক গাজী মাসুদ রানা,জেলা যুবদলের নেতা রকিব হাসান মিঠুন প্রমুখ উপস্থিত ছিলেন।

মহিলা কলেজ চাইলেন স্পিকারও, শিক্ষামন্ত্রী বললেন—‘কলমাকান্দা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার
  • ১২ নভেম্বর ২০২৬
কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, নিজেকে জীবিত প্রমাণে …
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রস্তাব করা সব উপজেলায় একটি করে মহিলা কলেজ দেওয়া হোক’
  • ১২ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনু…
  • ১২ নভেম্বর ২০২৬
বিরোধী দলের কোনো আসনের শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়নি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950