রাতেই শ্বশুর বাড়ি যাবেন তারেক রহমান

২১ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে বুধবার (২১ জানুয়ারি) রাতে ঢাকা থেকে সিলেটে পৌছেছেন তিনি। 

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরিন ফ্লাইটে রওনা হয়ে সিলেটে পৌছান তিনি। বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল। রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানও।

প্রতিনিধিদলে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিবের ব্যক্তিগত সহযোগী ইউনূস আলী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল আলম, সৈয়দ মঈন উদ্দীন আহমেদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, মিয়া নুরুদ্দীন অপু, সালেহ শিবলী, আহমেদ আলী, কামাল উদ্দীন এবং এএনএম মনোয়ারুল করিম।

সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তারেক রহমানের থাকার কথা রয়েছে। রাত ১০টার দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন।

তারেক রহমান ২০০৪ সালে প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। স্বামীর পাশাপাশি দীর্ঘ ২১ বছর পর ডা. জোবায়দা রহমানও নিজের পৈত্রিক বাড়িতে যাবেন। বাড়ির জামাইকে বরণ করতে সেখানেও প্রস্তুতি নেওয়া হয়েছে। শ্বশুরবাড়িতে যাওয়ার আগে রাতেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন।

ওই জনসভা শেষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। ভোটের প্রচারের প্রথম দিনই তারেক রহমান সিলেটসহ সাত জেলায় জনসভায় যোগ দেবেন। জেলাগুলো হলো—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9