এখন পর্যন্ত বদলি ৮ ইউএনও, নেপথ্যে কী?

২১ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের ২০ দিন আগে হঠাৎ করে আট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের সম্মতিতেই তাদের বদলি করা হয়েছে বলে জানা গেছে। তবে নির্বাচনের অল্প কিছুদিন আগে এমন বদলি নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। বিশেষ করে ইউএনওরা নির্বাচনী দায়িত্বে থাকায় এ নিয়ে উষ্মা দেখা গেছে অনেকের মধ্যে।

বদলিকৃত অন্তত ৩ ইউএনওর ব্যাপারে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগের প্রেক্ষিতে এটি কোনো ‘শাস্তিমূলক’ বদলি হয়ে থাকলেও নির্বাচনী দায়িত্বে তারা থেকেই যাচ্ছেন। ফলে এক এলাকায় কৃত ‘অপরাধ’ তারা এবার অপর এলাকায় করবেন। এ ছাড়া এই তিনজনের অন্তত দুইজনের বিরুদ্ধে আপত্তি ছিল মূলত বিএনপির। ফলে বদলিতে রাজনৈতিক প্রভাবের বিষয়টিও সামনে এসেছে।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই ইউএনওদের বদলি করা হয়। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে বরগুনার পাথরঘাটার ইউএনও ইশরাত জাহানকে ভোলার চরফ্যাশনে, চরফ্যাশনের লোকমান হোসেনকে পাথরঘাটায়, চুয়াডাঙ্গার জীবননগরের আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দায়, নগরকান্দার মেহরাজ শারবীনকে নেত্রকোণার কলমাকান্দায়, কলমাকান্দার মাসুদুর রহমানকে পিরোজপুরের ভাণ্ডারিয়ায়, ভাণ্ডারিয়ার রেহেনা আক্তারকে বগুড়ার ধুনটে, ধুনটের প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবলে এবং বাহুবলের লিটন চন্দ্র দে’কে চুয়াডাঙ্গার জীবননগরে বদলি করা হয়েছে।

আট ইউএনওর মধ্যে নেত্রকোণার কলমাকান্দার ইউএনও মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লেঙ্গুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে আলোচনায় আসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগে অবগত না করায় তাকে শাসান ইউপি চেয়ারম্যান। ওই ইউপি চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এই ঘটনায় ১৮ জানুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে শোকজ নোটিশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর দুদিন পরই বদলি করা হয়েছে ইউএনওকে।

পাথরঘাটার ইউএনও ইশরাত জাহানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অপসারণের দাবি জানায় বিএনপি। বরগুনা-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি মনোনয়নপত্র জমা দিতে গেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও ইশরাত ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করেন বলে অভিযোগ তোলে দলটি। পরে ইউএনওর অপসারণ দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলনও হয়। অপরদিকে ভাণ্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তার গণভোটে ‘না’ ভোট দিতে ভোটারদের উৎসাহিত করছেন বলে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়।

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9