সরাসরি সাক্ষাৎকারে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে আমিন মোহাম্মদ ফাউন্ডেশন

১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৪ AM
আমিন মোহাম্মদ ফাউন্ডেশন

আমিন মোহাম্মদ ফাউন্ডেশন © সংগৃহীত

আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডে (এএমএফএল) রিয়েল এস্টেট প্রকল্পে দুটি পদে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে। পদ দুটি হলো প্রজেক্ট ম্যানেজার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, উভয় পদেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

১. পদের নাম: প্রজেক্ট ম্যানেজার (রিয়েল এস্টেট)

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: ভবন নির্মাণকাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই

বেতন: আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা।

২. পদের নাম: প্রজেক্ট ইঞ্জিনিয়ার (রিয়েল এস্টেট)

শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: ভবন নির্মাণকাজে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ন্যূনতম ৫০ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

সাক্ষাৎকারের তারিখ ও সময়: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সাক্ষাৎকারের স্থান: আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের করপোরেট অফিস, বাড়ি-৭৫২, সাতমসজিদ রোড, ধানমন্ডি সি/এ, ঢাকা-১২০৯।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য প্রতিষ্ঠানের করপোরেট অফিসের নিচতলার অভ্যর্থনা (রিসেপশন) থেকে নিবন্ধন করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে নিচে দেখুন। 

বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬
২ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
  • ১৪ অক্টোবর ২০২৬
আত্মীয়তার সম্পর্কগুলো কী ম্লান হচ্ছে? 
  • ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬