একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, কত দেউলিয়া— কাকে বললেন সারজিস?

১৩ অক্টোবর ২০২৬, ১০:১০ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ PM
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম © সংগৃহীত ছবি

সম্প্রতি দেশের একটি রাজনৈতিক দলের মুখপাত্র সরকারের একটি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে যোগদানের ঘটনায় ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক এই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সার্জিস। 

সেখানে তিনি লিখেন, ‘একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র 'উপসচিব' পদমর্যাদায় চাকরি করবে! পার্টি কতটা দেউলিয়া হলে হীনমন্যতা থেকে নেতারা এই কাজ করতে পারে !’

ওই পোস্টের কমেন্ট বক্সে গণঅধিকার পরিষদের সাবেক মুখপাত্র ফারুক হাসানের ছবি যুক্ত করে  তিনি লিখেন, ‘একটা দলের শীর্ষ তিন নেতা পদের কাছে এভাবে দলটাকে বিক্রি করে দিল! বাকি নেতাকর্মীরা এখন কি করবেন সিদ্ধান্ত নিন ! বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট !’ 
তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। 

এদিকে একইদিন বিকেলে আত্মপ্রকাশের দুই বছরের মাথায় কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করার জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দলটির প্রথম কাউন্সিলকে মাথায় রেখে দলের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং মুখ্য সমন্বয়ক—এই পদগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনর্গঠনের পর কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা হবে ১৫১ বলে জানিয়েছে এনসিপির দলীয় সুত্র।

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬