এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার

১৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ PM
এনসিপি

এনসিপি © লোগো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন হতে যাচ্ছে। দুয়েকদিনের মধ্যে পুনর্গঠিত এই কমিটির তালিকা প্রকাশ করা হবে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। তবে এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো ফোরামের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য এবং মিডিয়া, প্রচার ও ব্র‍্যান্ডিং বিষয়ক উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো ফোরামের অস্তিত্ব নেই। এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিকাল কাউন্সিল (রাজনৈতিক পর্ষদ)। এর সদস্য সংখ্যা ১৬ জন। তারা সকলে এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতা। 

বিভ্রান্তি না ছড়ানোর জন্য এবং বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো যাচ্ছে। মিডিয়ার প্রতি দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহবান। 

বিবৃতিতে আরও বলা হয়, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্যদের নামের তালিকা: নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরুদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আল আমিন, আরিফ আদিব, আতিক মুজাহিদ, হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসেন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম।

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬