প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন © টিডিসি ফাইল ফটো
প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে (পিআরএফ) স্টাডি ফিজিশিয়ান পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে বাংলাদেশের যোগ্য ও আগ্রহী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
নির্বাচিত প্রার্থী মাসিক ৭৩ হাজার ৯৩২ টাকা বেতনের পাশাপাশি অবসর তহবিলে ১২ শতাংশ অর্থ পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন (পিআরএফ)
পদের নাম: স্টাডি ফিজিশিয়ান
চাকরির ধরন: নির্দিষ্ট মেয়াদভিত্তিক
কর্মস্থল: সিলেট
বেতন: মাসিক ৭৩ হাজার ৯৩২ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অবসর তহবিলে পিআরএফের ১২ শতাংশ অর্থ প্রদান।
দায়িত্ব ও কাজের ক্ষেত্র: নির্বাচিত স্টাডি ফিজিশিয়ানকে নির্ধারিত হাসপাতালে গবেষণার কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি গবেষণাসংশ্লিষ্ট অন্যান্য কাজ এবং প্রয়োজন অনুযায়ী প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কাজে সহায়তা করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বৈধ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনসহ এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। জনস্বাস্থ্যে স্নাতকোত্তর (এমপিএইচ) ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। গবেষণা অথবা প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞ প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড
অন্যান্য যোগ্যতা ও দক্ষতা: গবেষণার নৈতিক নির্দেশিকা ও গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস (জিসিপি) সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষ হতে হবে। বিশ্লেষণ ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। গবেষণার ফলাফল বা পর্যবেক্ষণ সংক্ষেপে উপস্থাপন করতে সক্ষম হতে হবে। একসঙ্গে একাধিক কাজ পরিচালনা এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী অফিস সময়ের বাইরে, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনেও কাজ করার মানসিকতা থাকতে হবে। দলগতভাবে কার্যকরভাবে কাজ করতে সক্ষম হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাইলে আবেদনপত্রের সঙ্গে কভার লেটার, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), সব সনদের কপি এবং দুই কপি ছবি পাঠিয়েও আবেদন করা যাবে।
হার্ড কপি আবেদন পাঠানোর ঠিকানা: মানবসম্পদ কর্মকর্তা, প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন, ফ্লোর ৭, বাড়ি-৯৭/এ, রোড-২৫, ব্লক-এ, বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
প্রতিষ্ঠানটি সমান সুযোগের নিয়োগদাতা হিসেবে নারী প্রার্থীদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করেছে। কোনো ধরনের তদবির প্রার্থিতা বাতিলের কারণ হবে। শুধু সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৬।
বিস্তারিত জানতে এখানে দেখুন।