এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে

০৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ PM
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স  ব্যাংক পিএলসি

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত

বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসিতে চার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদন করতে পারবেন ব্যাংকিং খাতে অভিজ্ঞ প্রার্থীরা। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অথবা সরাসরি আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি।

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম ও বাংলাদেশের যেকোনো স্থান-পদ অনুযায়ী।

বেতন: আলোচনা সাপেক্ষে। নির্বাচিত প্রার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে।

১. রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) অ্যান্ড ইসিএল ডেস্ক 

পদবি: এক্সিকিউটিভ অফিসার থেকে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট 

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। কমপক্ষে ১৬ বছরের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

অভিজ্ঞতা: বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রিস্ক ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমটিও বা পিও হিসেবে কাজের অভিজ্ঞতা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সিইআরএম বা এফআরএমের মতো পেশাগত সনদ থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

কাজের দায়িত্ব: বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার জন্য ঝুঁকি-সংক্রান্ত তথ্য সংগ্রহ, যাচাই ও সমন্বয় করতে হবে। রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) পরিদর্শনের প্রস্তুতি, সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয়, পরিদর্শনের পর্যবেক্ষণ ও সংশোধনমূলক পদক্ষেপের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। এ ছাড়া ঝুঁকি বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, সভা আয়োজন এবং আইএফআরএস ৯ অনুযায়ী প্রত্যাশিত ঋণক্ষতি (ইসিএল) মডেল যাচাই করতে হবে।

২. অপারেশনাল রিস্ক ডেস্ক 

পদবি: অফিসার থেকে সিনিয়র অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়।

আরও দেখুন: সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে

শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। কমপক্ষে ১৬ বছরের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

অভিজ্ঞতা: রিস্ক ম্যানেজমেন্টে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কাজের দায়িত্ব: ব্যাংকের অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট ম্যানুয়াল পর্যালোচনা ও হালনাগাদ, ঝুঁকির সূচক নির্ধারণ ও পর্যবেক্ষণ, মাসিক প্রতিবেদন তৈরি এবং অভ্যন্তরীণ নিরীক্ষায় উঠে আসা বিষয় বিশ্লেষণ করতে হবে। এ ছাড়া জালিয়াতির ঘটনা পর্যবেক্ষণ, ঝুঁকি কমানোর পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি অনুসরণ, সংশ্লিষ্ট সভা আয়োজন এবং ব্যাংকের অপারেশনাল রিস্ক রেজিস্টার হালনাগাদ করতে হবে।

৩. আরএম/এসআরএম-করপোরেট ব্যাংকিং 

পদবি: সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে ভাইস প্রেসিডেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না এবং কমপক্ষে ১৬ বছরের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ইসলামি ব্যাংকিং বিষয়ে পেশাগত সনদধারীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে করপোরেট ব্যাংকিংয়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকে কর্মরত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এমটিও বা পিও হিসেবে কাজের অভিজ্ঞতা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া প্রার্থীরাও অগ্রাধিকার পাবেন।

কাজের দায়িত্ব: নতুন করপোরেট গ্রাহক সংগ্রহ, গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখা এবং ঋণ, বিনিয়োগ ও আমানতের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে। গ্রাহকের আর্থিক সক্ষমতা বিশ্লেষণ, ঋণ ও বিনিয়োগ প্রস্তাব তৈরি, ঋণ পোর্টফোলিওর মান পর্যবেক্ষণ এবং খেলাপি ঋণ কমাতে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে।

৪. ব্রাঞ্চ ম্যানেজার 

পদবি: সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে ভাইস প্রেসিডেন্ট 

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না এবং কমপক্ষে ১৬ বছরের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ইসলামি ব্যাংকিং বিষয়ে পেশাগত সনদধারীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত দুই বছর ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বর্তমানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত হতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এমটিও বা পিও হিসেবে কাজের অভিজ্ঞতা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের দায়িত্ব: শাখার আমানত, ঋণ ও বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য এবং কমিশন ও ফি-ভিত্তিক আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে নেতৃত্ব দিতে হবে। নতুন গ্রাহক সংগ্রহ, করপোরেট ও এসএমই গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, শাখার আয়-ব্যয় ও ব্যালান্স শিট ব্যবস্থাপনা এবং ঋণ প্রস্তাব যাচাই করতে হবে। এ ছাড়া শাখার কর্মীদের কাজ বণ্টন ও তদারকি, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ব্যাংকের নীতিমালা ও নিয়ন্ত্রক নির্দেশনা অনুসরণ নিশ্চিত করতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অথবা সরাসরি আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে পারবেন। 

আরও দেখুন: এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

আবেদন শেষ: ২৫ অক্টোবর ২০২৬।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক ভবন, ১৩/১-২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন। 

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬