৬ পদে ৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসিতে © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গপ্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি;
১. পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা;
বিভাগ: পরিচালন;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ প্রথম শ্রেণি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
২. পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা;
বিভাগ: হিসাব ও অর্থ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*এমকম/এমবিএ/এমবিএস ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ প্রথম শ্রেণি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
৩. পদের নাম: কনিষ্ঠ কর্মকর্তা;
বিভাগ: মানবসম্পদ ও প্রশাসন/কোম্পানি সচিব;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*এমএ/এমবিএ/এমএসএস ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ প্রথম শ্রেণি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
৪. পদের নাম: বয়লার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস করতে হবে;
*ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*বয়লার ইন্সপেক্টর কর্তৃক এ অথবা ডি গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে;
আরও পড়ুন: কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
৫. পদের নাম: পাম্প অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
৬. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে;
আরও পড়ুন: নতুন বেতন স্কেলে ৪৭ পদে চাকরি জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ১৮-৩২ বছর হতে হবে (৬ নভেম্বর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট