৬ পদে ৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, মেডিকেল সেন্টার, মীরসরাই, চট্টগ্রামে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের আওতাধীন বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, মেডিকেল সেন্টার, মীরসরাই, চট্টগ্রাম। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক ৬ পদে ৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, মেডিকেল সেন্টার, চট্টগ্রাম;
বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস
১. পদের নাম: চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ২টি;
বেতন: মাসিক সম্মানী ৩৫,৬০০ টাকা, ২টি উৎসব ভাতা ২২,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং বিএমডিসি কতৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত হতে হবে;
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৪৫ পদে চাকরি, আবেদন অনলাইনে
২. পদের নাম: দন্ত চিকিৎসক (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ১টি;
বেতন: মাসিক সম্মানী ৩৫,৬০০ টাকা, ২টি উৎসব ভাতা ২২,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং বিএমডিসি কতৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত হতে হবে;
৩. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ১টি;
বেতন: মাসিক সম্মানী ২৪,৭০০ টাকা, ২টি উৎসব ভাতা ১৬,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*ডিপ্লোমা নার্সিং/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি/নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
৪. পদের নাম: ডেন্টাল টেকনোলজিস্ট (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ১টি;
বেতন: মাসিক সম্মানী ১৯,৮২৫ টাকা, ২টি উৎসব ভাতা ১২,৫০০ টাকা;
আবেদনের যোগ্যতা: ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিগ্রি থাকতে হবে;
৫. পদের নাম: আয়া (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ১টি;
বেতন: মাসিক সম্মানী ১৪,৪৫০ টাকা, ২টি উৎসব ভাতা ৮,২৫০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
৬. পদের নাম: ক্লিনার (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ১টি;
বেতন: মাসিক সম্মানী ১৪,৪৫০ টাকা, ২টি উৎসব ভাতা ৮,২৫০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট কেন্দ্রে ডাক/কুরিয়ারযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'সদস্য সচিব, বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, মীরসরাই, চট্টগ্রাম' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৫ অক্টোবর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বেপজার অফিশিয়াল ওয়েবসাইট