৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে

০৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ AM
কর অঞ্চল-২২, ঢাকা

কর অঞ্চল-২২, ঢাকা © টিডিসি সম্পাদিত

কর অঞ্চল-২২, ঢাকার অধীনে সাত ক্যাটাগরির পদে ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত এসব পদে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। 

আবেদন চলবে ৩১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। সম্প্রতি কর অঞ্চল-২২, ঢাকা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-২২, ঢাকা

পদের সংখ্যা: ৭টি ক্যাটাগরিতে মোট ৬৯ জন

চাকরির ধরন: অস্থায়ী, সরাসরি নিয়োগ

পদ ও পদসংখ্যা

১. কম্পিউটার অপারেটর: ১টি পদ। গ্রেড-১৩। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. ব্যক্তিগত সহকারী: ৪টি পদ। গ্রেড-১৩। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৩. প্রধান সহকারী: ১২টি পদ। গ্রেড-১৩। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৪. উচ্চমান সহকারী: ৭টি পদ। গ্রেড-১৪। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৫. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ২০টি পদ। গ্রেড-১৪। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৩টি পদ। গ্রেড-১৬। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭.অফিস সহায়ক: ১২টি পদ। গ্রেড-২০। বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বেতন ও ভাতা ২০২৬ সালের চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ অনুযায়ী নির্ধারিত হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে

ব্যক্তিগত সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপি পরীক্ষায় ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

প্রধান সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

উচ্চমান সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপি পরীক্ষায় ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহায়ক: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: সব পদের প্রার্থীদের বয়স ২০২৬ সালের ১ অক্টোবর তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারি করা পরিপত্র ও নীতিমালা অনুসরণ করা হবে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে নির্ধারিত স্থানে সাম্প্রতিক তোলা রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট হতে হবে। স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদনপত্র সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার আগে আবেদনপত্রে দেওয়া তথ্য, ছবি ও স্বাক্ষর ভালোভাবে যাচাই করতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন বা সংশোধন গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: বিজ্ঞপ্তির ১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদগুলোর জন্য আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা, সব মিলিয়ে ১১২ টাকা।

৭ নম্বর ক্রমিকের অফিস সহায়ক পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা, সব মিলিয়ে ৫৬ টাকা।

শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

আবেদন শুরুর তারিখ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন। 

মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬