সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে

০৮ অক্টোবর ২০২৬, ০১:০১ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

চাকরিপ্রার্থীদের জন্য একসঙ্গে বড় নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে পেট্রোবাংলার আওতাধীন ১২ প্রতিষ্ঠান, বুয়েট, কুবি, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সস ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ১০ প্রতিষ্ঠানে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানে এইচএসসি পাস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে আবেদন শুরু হয়েছে, আর কিছু নিয়োগে আবেদন শুরু হবে চলতি অক্টোবর মাসে। প্রতিষ্ঠানভেদে আবেদনের শেষ সময় আগামী নভেম্বর পর্যন্ত।

১. পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে ৭৫৩ পদে চাকরি

পেট্রোবাংলার আওতাধীন ১২টি প্রতিষ্ঠানে ৯ম ও ১০ম গ্রেডে ১৯ ক্যাটাগরিতে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০-৭৭,৩০০ টাকা বেতন স্কেলে এসব নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদনের শুরু: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখুন এখানে। 

২. অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিভিন্ন স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ২৪টি পদে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পদভেদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। আবেদন করা যাবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত।

আবেদনের শুরু: ৫ অক্টোবর ২০২৬।

আবেদনের শেষ: ১১ নভেম্বর ২০২৬। 

বিস্তারিত দেখুন এখানে। 

৩. অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজস্ব খাতে ২৩টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ৩৫ জন নিয়োগ দেওয়া হবে। অধ্যাপক পর্যায় থেকে অফিস সহায়ক পর্যন্ত বিভিন্ন পদে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

আবেদনের শুরু: ৬ অক্টোবর ২০২৬।

আবেদনের শেষ: ২৬ নভেম্বর ২০২৬। 

বিস্তারিত দেখুন এখানে। 

৪. বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিপিএলসি) ৬টি পদে জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটিতে স্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৭ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন শুরু:  ৭ অক্টোবর,  ২০২৬।

আবেদন শেষ : ৬ নভেম্বর, ২০২৬। 

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

৫. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) রাজস্ব খাতে ৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে স্থায়ী/অস্থায়ী শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

আবেদন শুরু:  ৫ অক্টোবর,  ২০২৬।

আবেদন শেষ : ২৯ নভেম্বর, ২০২৬। 

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

আরও দেখুন: ৬ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২৫, আবেদন অনলাইনে

৬. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৩ পদে ২৪৪ জন নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে ১৩টি পদে মোট ২৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী ব্যবস্থাপক, সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এয়ারক্রাফট মেকানিক, মেডিকেল টেকনোলজিস্ট ও জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন পদে এসব নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ১১,০০০ থেকে ৫৭,৯৫০ টাকা পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনকভাবে তিন বছর চাকরি সম্পন্ন করলে স্থায়ীভাবে আত্মীকরণের সুযোগ রয়েছে।

আবেদনের শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখুন এখানে। 

৭. বাংলাদেশ ব্যাংকে ১৭ পদে ২২০ কর্মকর্তা নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে ৬ষ্ঠ, ৯ম ও ১০ম গ্রেডে ১৭ পদে মোট ২২০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এসব পদে সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সিনিয়র অফিসার, আর্থিক বিশ্লেষক, আইন কর্মকর্তা, নিরীক্ষা কর্মকর্তা ও প্রটোকল কর্মকর্তা নিয়োগের সুযোগ রয়েছে। পদভেদে বেতন স্কেল ১৬,০০০ থেকে ৬৭,০১০ টাকা। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫০ টাকা।

আবেদনের শুরু: ১৬ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনের শেষ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

বিস্তারিত দেখুন এখানে। 

৮. মাভাবিপ্রবিতে ৮ পদে ১০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ম থেকে ২০তম গ্রেডে ৮ পদে মোট ১০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে মেডিকেল অফিসার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার পদে একজন করে, ড্রাইভার পদে ৬ জন এবং অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ৮,২৫০ থেকে ৫৩,০৬০ টাকা। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে পূরণ করে রেজিস্ট্রার বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনের শুরু: ২৭ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনের শেষ: ২৬ অক্টোবর ২০২৬।

বিস্তারিত দেখুন এখানে। 

৯. বুটেক্সে শিক্ষকসহ ৯ পদে ১৪ জন নিয়োগ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ৯টি পদে মোট ১৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রভাষক, লাইব্রেরীয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কেয়ারটেকার, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, সহকারী হিসাবরক্ষক, সহকারী ক্যাশিয়ার, লাইব্রেরী সহকারী ও সিকিউরিটি গার্ড পদ রয়েছে। পদভেদে বেতন স্কেল ২০,০০০ থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। আবেদনপত্র নির্ধারিত ফরমে পূরণ করে রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮ বরাবর পাঠাতে হবে। পদভেদে আবেদন ফি ৫০, ১০০ ও ২০০ টাকা।

আবেদনের শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনের শেষ: ২৯ অক্টোবর ২০২৬।

বিস্তারিত দেখুন এখানে। 

আরও দেখুন: বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৬ গবেষক 

১০. বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিষ্ঠানটি ৯৬তম বিএএফএ কোর্সে বিভিন্ন শাখায় অফিসার ক্যাডেট পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে শুরু হয়েছে চলবে ৬ এপ্রিল ২০২৭ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু:  ১ অক্টোবর ২০২৬।
আবেদন শেষ : আগামী ৬ এপ্রিল, ২০২৭। 

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬