কর অঞ্চল-২৫, ঢাকা © টিডিসি সম্পাদিত
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২৫, ঢাকায় ৬ টি পদে ৬১ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত এসব পদে ঢাকা মহানগর, ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত।
১. ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৪টি
বেতন: গ্রেড-১৩, ২৪,০০০-৫৮,০০০ টাকা।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২. প্রধান সহকারী
পদসংখ্যা: ৬টি
বেতন: গ্রেড-১৩, ২৪,০০০-৫৮,০০০ টাকা।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১৩টি
বেতন: গ্রেড-১৪, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১১টি
বেতন: গ্রেড-১৪, ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
আরও দেখুন: বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৬ গবেষক
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৪টি
বেতন: গ্রেড-১৬, ২১,৯০০-৫২,৯০০ টাকা।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৬. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৩টি
বেতন: গ্রেড-২০, ২০,০০০-৪৮,৪০০ টাকা।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: সব পদের প্রার্থীর বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
যারা আবেদন করতে পারবেন: ঢাকা মহানগর, ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
পরীক্ষা পদ্ধতি: সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যক্তিগত সহকারী, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। অফিস সহায়ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরু: অনলাইন আবেদন শুরু হবে ৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়।
আবেদন শেষ: আবেদন করা যাবে ২৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা, অর্থাৎ মোট ১১২ টাকা। ৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা, অর্থাৎ মোট ৫৬ টাকা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য মোট আবেদন ফি ৫৬ টাকা।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেখুন।