ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিপিএলসি) ৬টি পদে জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটিতে স্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৭ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
প্রতিষ্ঠানটির ৩০ সেপ্টেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদের বিবরণ
১. কনিষ্ঠ কর্মকর্তা (পরিচালন), গ্রেড-১০
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/সিভিল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/পেট্রোলিয়াম/কেমিক্যালস) ডিগ্রি। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/
বিভাগ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বয়স: আবেদন জমা দেওয়ার শেষ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
২. কনিষ্ঠ কর্মকর্তা (হিসাব ও অর্থ), গ্রেড-১০
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
যোগ্যতা: এমকম/এমবিএ/এমবিএস। কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/
সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
৩. কনিষ্ঠ কর্মকর্তা (মানব সম্পদ ও প্রশাসন/কোম্পানি সচিব), গ্রেড-১০
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
যোগ্যতা: এমএ/এমবিএ (ব্যবস্থাপনা/এইচআরএম)/এমকম (ব্যবস্থাপনা/এইচআর)/এমবিএ (ব্যবস্থাপনা/এইচআর)/এমএসএস (লোক প্রশাসন)।
কমপক্ষে একটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
৪. বয়লার অপারেটর, গ্রেড-১৬
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস। ন্যূনতম তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়লার ইন্সপেক্টর কর্তৃক ‘এ’ অথবা ‘বি’ গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।
আরও দেখুন: ঢাবি ছাত্রের ৮ তলা থেকে লাফের নেপথ্যে ‘প্রেম’, টিনশেডে বাঁচল প্রাণ
বয়স: আবেদন জমা দেওয়ার শেষ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
৫. পাম্প অপারেটর, গ্রেড-২০
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বিশেষ শর্ত: নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৬. অফিস সহায়ক, গ্রেড-২০
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরু: আবেদনপত্র পূরণ শুরু হবে ৭ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে।
আবেদন শেষ: আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।
বিস্তারিত জানতে এখানে দেখুন।