সেলস অফিসার নিয়োগে আবেদন চলছে আকিজ প্লাস্টিকসে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটি ১৩ জেলায় ৮০ জন ‘সেলস অফিসার’ নিয়োগ দেবে। এ লক্ষ্যে ৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আবেদন ৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ প্লাস্টিকস;
পদের নাম: সেলস অফিসার;
পদসংখ্যা: ৮০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এলএফএ সুবিধা, কমিশন, ইনসেনটিভ, টিএ/ডিএ বিল, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, চিকিৎসা সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফরিদপুর, হবিগঞ্জ, খুলনা, কুড়িগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী, রাজশাহী, রংপুর, সিলেট;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*প্লাস্টিকের আসবাবপত্র, গৃহস্থালি পণ্য বিক্রয়ের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম