ওয়াশিংটনে নৈশভোজে গুলি, কেমন আছেন ট্রাম্প?

২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩১ AM
প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে সিক্রেট সার্ভিস এজেন্টরা

প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে সিক্রেট সার্ভিস এজেন্টরা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পরিস্থিতি সামাল দিতে সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। বর্তমানে তারা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং সিক্রেট সার্ভিস এজেন্টরা ‘গুলি চলছে’ বলে চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে এজেন্টরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত মঞ্চের আড়ালে নিয়ে যান এবং পরবর্তীতে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

আরও পড়ুন: ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রী হত্যার ঘটনায় ডেইলি ক্যাম্পাসকে যা বলল যুক্তরাষ্ট্র পুলিশ

আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কিংবা মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২ হাজার ৬০০ অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান। প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় অনুষ্ঠানে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও নিরাপত্তার স্বার্থে সিক্রেট সার্ভিস আপাতত তাকে সেখানে ফিরতে নিষেধ করেছে।

হামলার ঘটনার পরপরই সন্দেহভাজন শুটারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সাহসিকতার প্রশংসা করে বলেন, ‘ডিসিতে আজ একটি নাটকীয় সন্ধ্যা কেটেছে। সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। শুটারকে আটক করা হয়েছে।’

ট্রাম্প তার পোস্টে আরও জানান, আমি অনুষ্ঠানটি চালিয়ে যেতে চেয়েছিলাম। তবে সব কিছুই এখন আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনার ওপর নির্ভর করছে। উদ্ভূত পরিস্থিতির কারণে আজকের নির্ধারিত পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং অনুষ্ঠানটি হয়তো আবারও আয়োজন করতে হতে পারে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬