হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ AM
ডোনাল্ড ট্রাম্পকে অনুষ্ঠান থেকে সরিয়ে নেয়া হয়

ডোনাল্ড ট্রাম্পকে অনুষ্ঠান থেকে সরিয়ে নেয়া হয় © সংগৃহীত

হোয়াইট হাউস এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে। রবিবার (২৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এ সময় সেখানে চলছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠান। পরিস্থিতির প্রেক্ষিতে তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার অনুষ্ঠান থেকে সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত সরিয়ে নিয়েছেন। এ সময় সেখানে একটি জোরালো ও অজ্ঞাত শব্দ শোনা যায়।

রয়টার্স জানিয়েছে, ডিনারে উপস্থিত ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। কারণ অনুষ্ঠানস্থল হোটেলের বলরুমের কাছে হঠাৎ করে গোলমাল ও উচ্চ শব্দ শোনা যায়। এ সময় প্রায় ২,৬০০ অতিথির অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। আর ওয়েটাররা দ্রুত ডাইনিং হলের সামনে দিকে সরে যান।

নিরাপত্তাকর্মীরা মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার ঠিক আগে লাইভ সম্প্রচারে দেখা যায়, মেলানিয়া ট্রাম্প ভিড়ের দিকে কিছু একটা লক্ষ্য করে উদ্বিগ্ন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬