চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৬ PM
কাউসারুজ্জামান বাবলু 

কাউসারুজ্জামান বাবলু  © সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে কাউসারুজ্জামান বাবলু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকায় আবুল নঈম সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত কাউসারুজ্জামান বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের দ্বিতীয় ছেলে। তিনি দিনমজুরির পাশাপাশি বালু ও ইট সরবরাহের ঠিকাদারি কাজ করতেন।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে নানার বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে মামাতো ভাই পলিনকে সঙ্গে নেন বাবলু। বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল তাদের গতিরোধ করে। হামলাকারীরা প্রথমে বাবলুকে মারধর করে এবং পরে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাবা আবুল কালাম সওদাগর অভিযোগ করে বলেন, ‘পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। কারণ ছেলে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আগে থেকেই হুমকি পেয়ে আসছিল।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর বাবলুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬