কুড়িগ্রামে বিজিবির অভিযানে এয়ারগানের গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

২২ এপ্রিল ২০২৬, ০৪:০৩ PM
জব্দ করা ভারতীয় মদ

জব্দ করা ভারতীয় মদ © সংগৃহীত

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, এয়ারগানের গুলি ও বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করে।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে, গবাদিপশু, এয়ারগানের গুলি, শাড়ি, প্যান্ট পিস ও ভারতীয় মদ।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এ ছাড়া ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তারা চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন
  • ৩০ আগস্ট ২০২৬
লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট, তরুণকে মারধর ও মুক্তিপণ আদায়ের…
  • ৩০ আগস্ট ২০২৬
নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ৩০ আগস্ট ২০২৬
বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শি…
  • ৩০ আগস্ট ২০২৬
ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি করলেন ঢাবি শিক্ষিকা মোন…
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ৩০ আগস্ট ২০২৬