বগুড়া-৬ উপনির্বাচনে এগিয়ে বিএনপি প্রার্থী বাদশা

০৯ এপ্রিল ২০২৬, ০৬:২২ PM
রেজাউল করিম বাদশা

রেজাউল করিম বাদশা © সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা শুরু করেছে জেলা নির্বাচন কমিশন। প্রাথমিক তথ্যানুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপনির্বাচনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১৭ ভোট। অপরদিকে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৭০ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে এবারের উপনির্বাচনে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে (পোস্টাল ব্যালট ব্যতীত)। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬