শেরপুর-৩ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ২৮ কেন্দ্র, কঠোর নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ

০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ AM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ AM
ভোটগ্রহণ চলার ছবি

ভোটগ্রহণ চলার ছবি © টিডিসি ফটো

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুরো নির্বাচনি এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনি মাঠের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৬ প্লাটুন বিজিবি সদস্যের পাশাপাশি র‍্যাবের একাধিক টিম ও পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য এবং ১২ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনি অপরাধ নিয়ন্ত্রণে মাঠে সক্রিয় রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল।

এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিনজন প্রার্থী। তারা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামির মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মিজানুর রহমান। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২৮টি কেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ১২৮টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও বিশেষ নজরদারি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যে-কোনো ঘটনায় তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬