শেরপুর-৩ উপ-নির্বাচন

অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ PM
জামায়াত প্রার্থী

জামায়াত প্রার্থী © সংগৃহীত

জাল ভোট, ভোট কারচুপি, বিভিন্ন অনিয়ম এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে এ ঘোষণা দেন তিনি।

ঘোষণায় তিনি বলেন, নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোটগ্রহণ সম্ভব নয় উল্লেখ করে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে একই দিন বিকেল ৩টায় শ্রীবরদী জামায়াত কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে উপনির্বাচনে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিরোধী প্রার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬