মীর স্নিগ্ধ

পার্থ জুলাই শহীদদের সাথে যে অন্যায় করেছেন তা হৃদয়বিদারক

০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪১ AM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪২ AM
মীর স্নিগ্ধ ও আন্দালিব রহমান পার্থ

মীর স্নিগ্ধ ও আন্দালিব রহমান পার্থ © সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আন্দালিব রহমান পার্থ সংসদে তার ‘ডাইনামিক’ বক্তব্য দিতে গিয়ে জুলাই শহীদদের সাথে যে অন্যায় করেছেন, তা শুধু রাজনৈতিক ভুল না, এটি হৃদয়বিদারক।

শুক্রবার (৩ এপ্রিল) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পার্থের বক্তব্যের সমালোচনা করে একে শহীদদের আত্মত্যাগের প্রতি ‘নির্মম অসম্মান’ এবং ‘ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেন।

মীর স্নিগ্ধ স্ট্যাটাসে উল্লেখ করেন, আন্দালিব রহমান পার্থ সংসদে তার ‘ডাইনামিক’ বক্তব্য দিতে গিয়ে জুলাই শহীদদের সাথে যে অন্যায় করেছেন, তা শুধু রাজনৈতিক ভুল না, এটি হৃদয়বিদারকিন্তু এই কথাগুলো শুনতে যতই নিরপেক্ষ মনে হোক, এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ংকর বিভাজন। এই কথার মাধ্যমে শহীদদের আর শহীদ রাখা হয়নি, তাদের ভাগ করে ফেলা হয়েছে ‘তোমাদের’ আর ‘আমাদের’ বলে। তিনি বলেছেন, ‘যেদিন আবু সাঈদ মারা যায়, সেদিন চট্টগ্রামে ওয়াসিমও মারা যায়। তাই জুলাইয়ে কারও অবদান কারও থেকে কম না।’

মীর স্নিগ্ধ আরও আক্ষেপ প্রকাশ করে বলেন, আবু সাঈদ কি কোনো দলের ছিল? ওয়াসিম কি কোনো দলের হয়ে রাস্তায় নেমেছিল? না। তারা দুজনই ছিল এই দেশের সন্তান। তারা বের হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, পরিচয় ছিল একটাই সাধারণ ছাত্র, সাধারণ মানুষ। আজ তাদের সেই পরিচয় মুছে দিয়ে যখন দলীয় খাতায় ফেলা হয়, তখন সেটা শুধু রাজনীতির অপচেষ্টা না, এটা শহীদদের আত্মত্যাগের প্রতি নির্মম অসম্মান। আরও কষ্টের বিষয়, সংসদের ভেতরে বসে এই কথাগুলোতে টেবিল চাপড়ে সমর্থন দেওয়া হয়েছে। একবারও কি কারও মনে হয়নি আমরা কাদের নিয়ে কথা বলছি?

স্ট্যাটাসের শেষে মীর স্নিগ্ধ হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই কোনো দলের ছিল না। জুলাই ছিল মানুষের। জুলাই ছিল প্রতিবাদের, সাহসের, রক্তের। তবুও আজ আমরা দেখি, ৫ই আগস্টের পর প্রায় সব দলই গর্ব করে বলে, ‘আমাদের দলের এতজন শহীদ, এতজন আহত।’ কেন ‘আমাদের’? কেন না ‘আমাদের সবার’? যতদিন আমরা বলতে না পারব জুলাইয়ের প্রতিটি শহীদ এই দেশের, আমাদের সবার, ততদিন আমরা শুধু তাদের ভুলে যাচ্ছি না, আমরা তাদের সাথে অন্যায় করছি। তাদের রক্ত দিয়ে লেখা ইতিহাসকে ছোট করছি। এটা শুধু ভুল না, এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা। এই কথাগুলো খালি একজন ব্যাক্তি বা দলের জন্য না, যে বা যারাই জুলাই শহীদদের কে দলীয়করণ করার চেষ্টা করছে সকলের জন্যই প্রযোজ্য।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬