হাসপাতালে বাবার ছবি দিয়ে যা লিখলেন মীর স্নিগ্ধ

২৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ PM
শহীদ মীর মুগ্ধ’র বাবা মীর মুস্তাফিজুর রহমান

শহীদ মীর মুগ্ধ’র বাবা মীর মুস্তাফিজুর রহমান © সংগৃহীত

চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে উত্তরায় পুলিশের গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র বাবা মীর মুস্তাফিজুর রহমান মেজর হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। হার্টে অসংখ্য ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন মুগ্ধ’র ভাই মীর স্নিগ্ধ। 

হাসপাতালের বেডে থাকা বাবার ছবি দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমাদের আব্বু হঠাৎ করেই একটি মেজর হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। এতদিন পর্যবেক্ষণের পর এনজিওগ্রামে দেখা গেছে, তাঁর হৃদয়ে অসংখ্য ব্লক ধরা পড়েছে। এত বছরেও আব্বুকে কখনো এত বড় অসুস্থতায় পড়তে দেখিনি। ছোটখাটো অসুখ হলে তিনি নিজেই ওষুধ খেয়ে সুস্থ হয়ে যেতেন, আমাদের জানাতেনও না।’

‘আমাদের সবার মাঝে আব্বুই সবচেয়ে সাহসী মানুষ। সবসময় আমাদের সাহসী হতে এবং শক্ত থাকতে শিখিয়েছেন। কিন্তু আগামীকাল আব্বুর অপারেশন—এই কথাটা ভাবতেই মনটা ভারী হয়ে যাচ্ছে।’

‘মুগ্ধকে হারানোর পর থেকেই আব্বু ধীরে ধীরে অনেকটা ভেঙে পড়েছিলেন। বাইরে থেকে হয়তো বোঝা যেত না, কিন্তু ভেতরে ভেতরে তিনি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলেন। আর আজ সেই মানুষটিই হার্ট অ্যাটাকের রোগী। আপনারা যে মানবিক মুগ্ধকে দেখেছেন, সে ছিল পুরোপুরি আব্বুরই প্রতিচ্ছবি।’

‘আমার রাজনীতিতে যুক্ত হওয়ার পেছনেও আব্বুর হাতটাই সবচেয়ে বড়। আমার বাবা বিএনপি দলটাকে অনেক বিশ্বাস করেন। বিএনপির ত্যাগী কর্মী বলতে যাদের বোঝায়, আব্বু তাদের মধ্যে একজন। অনেকেই জানেন না, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন ৯০-এর দশকে। কিন্তু আমরা ৩ ভাই সবসময় অরাজনৈতিক ছিলাম। তাঁর জন্যই আমার প্রতি কঠোর নির্দেশ ছিল, রাজনীতি করলে এই দল থেকেই করতে হবে।’

‘জানি না, এই দলটা একজন শহীদের পিতার বিশ্বাস রাখতে পারবে কি না। ডাক্তার বলেছেন, কালকের অপারেশন করতে ৩ ঘণ্টারও বেশি সময় লাগবে। নিশ্চয়ই আল্লাহ সবার জীবনের সর্বোত্তম পরিকল্পনাকারী। আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন তার মাঝেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে। একজন বীরের বাবার জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।’

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩০ আগস্ট পর্য…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা
  • ২০ আগস্ট ২০২৬
সমপদে ও সমস্কেলে বদলির সুযোগ চান শিক্ষকরা, যা বলছে মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল ল…
  • ২০ আগস্ট ২০২৬
২০১৩ সালের আদলে ৪১৫৯ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
  • ২০ আগস্ট ২০২৬